ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরের কাউখালিতে শত বছরের পুরনো রাস্তা সংস্কার ও প্রশস্থ করনের দাবীতে মানববন্ধন ‎

author
বরিশাল অফিস

প্রকাশিত : ৮ মার্চ, ২০২৬ দুপুর ৩:১৪
ad003

পিরোজপুরের কাউখালি বান্নাকান্দা এলাকার পাচঁটি গ্রামের মানুষের চলাচলে ভোগান্তি নিরসনে শত বছরের পুরনো রাস্তা সংস্কার ও প্রশস্থ করনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাঁচ গ্রামের মানুষের অংশগ্রহনে রোববার (০৮ মার্চ) কাউখালির সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বান্নাকান্দা, হোগলা, বেতকা, সয়না ও ধাবড়ী গ্রামের বাসিন্দারা অংশগ্রহন করেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের বান্নাকান্দা, হোগলা, বেতকা, ধাবড়ী, সয়না এমন জনবহুল পাঁচটি গ্রামের শত-শহাস্রাধীক মানুষ প্রতিনিয়ত স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, হাটবাজার, হাসপাতাল, খেয়া ও লঞ্চঘাট সর্বপরি ইউনিয়ন পরিষদে যাতায়াতের অন্যতম প্রধান সড়কের বান্নাকান্দা তাফাক্কাহু ফিদদ্বীনী মাদ্রাসা থেকে বান্নাকান্দা জামে মসজিদ হয়ে ইউনিয়ন পরিষদ পর্যন্ত শতবছরের পুরাতন রাস্তাটি অযত্ন অবহেলায় জন চলাচলের অনুপযোগী হয়ে গেছে। শাহআলম হাওলাদারের বাড়ির সামনে আয়রন ও স্লাবের পুলটি বালুর জাহাজসহ বড় যানবাহনের আঘাতে ভাঙা অবস্থায় থেকে বর্তমানে খালের অপর পারে একটি বাড়ির ব্যক্তিগত নৌকা রাখার নৌপথে আধুনিক গার্ডার ব্রীজ নির্মাণ কার্যক্রমের ফলশ্রুতিতে বারানী খালের উপর জড়াজীর্ন পুলটি ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে বৃহত্তর জন চলাচলের পথটি বন্ধ হয়ে মানুষ অবরুদ্ধ হওয়ায় বিকল্প পথে যাতায়াত করছে। তাই জনসাধারণের ভোগান্তি নিরসনে পাঁচটি গ্রামের মানুষের নিশ্চিন্তে যাতায়াতসহ রুগী পরিবহনের উপযোগী করে এই পথে একটি পাকা রাস্তা অত্যন্ত জরুরী ভিত্তিতে নির্মান হওয়া প্রয়োজন। একই সাথে বান্নাকান্দা জামে মসজিদ থেকে পশ্চিমে বেরিবাধ পর্যন্ত ৮-১০ টি বাড়ির সংযোগ রাস্তা ও আব্দুল মালেক শেখের বাড়ি থেকে আব্দুল কাদের হাওলাদারের বাড়ি পর্যন্ত ১০-১৫ টি বাড়ির সংযোগ রাস্তা অতিব প্রয়োজন মনে করে বর্তমান নির্বাচিত গনমানুষের সরকার, সরকারি কর্তৃপক্ষ এমনকি অত্র আসনের এমপি প্রতি মন্ত্রীর সহযোগিতা কামনা করে এলাকার নারী-পুরুষ, ছাত্র-শিক্ষক, খেটে-খাওয়া সাধারণ মানুষের উপস্থিতিতে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আব্দুর রশীদ মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত  মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো:রাকিব হোসেন, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: নাইম ইসলাম, আব্দুর রশীদ মাঝি, মোঃ আবু ছালেক ফরাজী, মোঃ আল আমীন মাস্টার, মোঃ রুম্মান মাঝী, মোঃ বাদল হাওলাদার, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রী বৃন্দসহ অনেকে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT