ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদমে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

author
আলীকদম(বান্দরবান)প্রতিনিধি

প্রকাশিত : ৯ মার্চ, ২০২৬ দুপুর ২:২৪
ad003
পবিত্র মাহে রমজান উপলক্ষে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক আলীকদম উপজেলার স্থানীয় দুঃস্থ ও অসহায় ১০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং ০২টি এতিমখানায় আর্থিক অনুদান প্রদান করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের অতি দূর্গম বাংলাদেশ-মায়ানমার সীমান্তের দায়িত্ব পালন করছে। আলীকদম ব্যাটালিয়ন অত্যন্ত পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি "অপারেশন উত্তরণ" এর আওতায় দূর্গম পাহাড়ী এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায় এবং অসহায় বাঙালীদের মাঝে বিভিন্ন সময়ে মানবিক ও জনকল্যানমূলক কাজের অংশ হিসেবে বিনামূলো চিকিৎসা সেবা প্রদান, আর্থিক অনুদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ, অগ্নিকান্ড এবং বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে পাহাড়ী বাঙ্গালী সম্প্রীতি সুদৃঢ়করণে বিজিবি বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও বিজিবি সার্বক্ষণিক দূর্গম পার্বত্য সীমান্তবর্তী এলাকায় বসবাসরত নিম্নআয়ের জনসাধারণের জীবন যাত্রার মানোন্নয়নের জন্য বিভিন্ন ভাবে সাহায্য-সহযোগিতার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে।

এরই ধারাবাহিকতায় ০৯ মার্চ ২০২৬ তারিখ (সোমবার) পবিত্র মাহে রমজান উপলক্ষে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে বসবাসরত স্থানীয় দুঃস্থ ও অসহায় ১০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। একইসাথে আলীকদম উপজেলার ২টি মাদ্রাসা ও এতিমখানায় (আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং আলীকদম ইসলামিয়া এতিমখানা) অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে মাহে রমজান উপলক্ষে উন্নতমানের ইফতার ও সেহরী পরিবেশনের জন্য প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় আলীকদম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট, কোয়ার্টার মাষ্টার, বিভিন্ন পদবীর বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর এ সকল মানবিক এবং সৌহার্দ্য ও সম্প্রীতিমূলক কর্মকান্ডের ধারা অব্যহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT