ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে পর্দায় ফিরেছেন হিনা খান

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫ ভোর ৩:২৭
ভারতীয় অভিনেত্রী হিনা খান। ভারতীয় অভিনেত্রী হিনা খান।
ad003
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা খান স্তন ক্যান্সারের সাথে কঠিন লড়াই পেরিয়ে আবারও পর্দায় ফিরছেন। 

ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিনা বলেন, ‘কেউ সরাসরি বলেনি যে আমি পুরোপুরি সুস্থ নই, তবু আমি বুঝতে পারি যে মানুষ দ্বিধায় আছে। আমি এটাকে যুক্তিসঙ্গতও মনে করি।’

অসুস্থতার কারণে অনেক কাজের প্রস্তাব হাতছাড়া হয়েছে, তার কর্মজীবনে নেমে এসেছিল এক স্থবিরতা। কিন্তু এখন তিনি কালার্স চ্যানেলের রিয়েলিটি শো 'পতি পত্নী অউর পাঙ্গা'-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরেছেন। এই শো-টিকে তিনি ক্যান্সারের বিরুদ্ধে তার সফল লড়াইয়ের পর প্রথম প্রজেক্ট হিসেবে উল্লেখ করেন।

হিনার কথায়, ‘এই শো-তে অংশ নেওয়া আমার জন্য একটি বড় সিদ্ধান্ত ছিল। এটি আমার শারীরিক সক্ষমতার একটি পরীক্ষা ছিল— আমি আদৌ পারবো কি না। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছে। একটু ক্লান্তি আসে, কিন্তু আমি প্রস্তুত। ডিজিটাল মাধ্যম হোক বা অন্য কিছু, আমি কাজ করতে চাই। তবে আপাতত দীর্ঘমেয়াদি কোনো প্রকল্পে যুক্ত হতে চাই না। গত এক বছর কেউ আমাকে ডাকেনি— যে কোনো কারণেই হোক কিন্তু আমি থেমে থাকিনি। অডিশনের জন্য আমি এখন প্রস্তুত, দয়া করে আমাকে ডাকেন।’

ভবিষ্যতের স্বপ্ন নিয়ে হিনা বলেন, ‘আমি স্পাই ইউনিভার্সের অংশ হতে চাই— তা ওটিটি হোক বা সিনেমা। ‘স্পেশ্যাল অপস’ দেখার সময়ই আমার মনে হয়, আমি স্পাই চরিত্রে অভিনয় করতে চাই। এই স্বপ্নটা এখন আমি মনে গেঁথে নিয়েছি।’
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT