“সাইবার বুলিং অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ান” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার বুলিংসহ অনলাইনে সব ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সালমান আরিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি হাসান ওবায়দুল্লাহ, সহ-সভাপতি লিটন হোসেইন জিহাদ, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারজানা আক্তার ফাইজা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, ভুয়া তথ্য ও সাইবার বুলিং দিন দিন বেড়ে যাচ্ছে, যা ব্যক্তি ও সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তারা। এ সময় তারা সাইবার অপরাধ দমনে প্রশাসনের আরো কঠোর ভূমিকা কামনা করেন এবং অনলাইনে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানান।