পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষদের ঈদযাত্রা নির্বিঘ্ন এবং ঈদ শপিংয়ের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–১১, সিপিসি–৩, নোয়াখালী কর্তৃক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ইতোমধ্যে জেলার বিভিন্ন গুরুতপূর্ন স্থানে নিরাপত্তা নিশ্চিতকরনে রোবাস্ট টহল কার্যক্রম কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা চলমান থাকবে। এছাড়াও জেলার প্রতিটি গুরুত্বপূর্ন পয়েন্ট ও স্থানে র্যাবের সদস্যরা তৎপর থেকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছেন, যাতে সবাই শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করতে পারেন।
মঙ্গলবার বিকেলে চৌমুহনী পৌর বাস টার্মিনালের সামনে প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মোঃ মুহিত কবীর এসব তথ্য দেন।
সট: মোঃ মুহিত কবীর, কোম্পানী কমান্ডার, র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী