ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সম্ভাব্য মেয়র প্রার্থী আবদুর রহমান

২০০০ অসহায়ের মাঝে ঈদ উপহার লুঙ্গি বিতরণ

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ দুপুর ৩:৪৭
ad003
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে টেকনাফ পৌরসভায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে ধাপে ধাপে দুঃস্থ, অসহায় ও সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে এ লুঙ্গি বিতরণ করা হয়।

বিতরণকালীন উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও যুবনেতা আবদুর রহমান।

উপকারভোগী ও স্থানীয় সাধারণ মানুষ তার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপহার পাওয়া আবু সৈয়দ বলেন, ঈদকে সামনে রেখে একটি নতুন লুঙ্গি কিনার টাকা ছিলনা। হঠাৎ ওনার ডাকে এসে নতুন লুঙ্গি উপহার পাওয়ায় আমি খুশী। ওনাকে মন থেকে ধন্যবাদ জানাই।

আশরাফ মিয়া বয়স ৭০ বছর। তিনি বলেন, দুমুঠো ভাল করে খেতে পারতেছিনা সেখানে আমাদের জন্য ঈদ আছে নাকি আবার। তারপরেও আমি অসহায় গরীব পরিবারের খোঁজখবর নিয়ে আমাকে লুঙ্গি উপহার দেওয়ায় মন থেকে ধন্যবাদ। আমি তার জন্য দোয়া করি।

টেকনাফ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও যুবনেতা আবদুর রহমান বলেন, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে, সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে এভাবে কাজ করে যেতে চাই।

তিনি আরও জানান, এলাকার সাধারণ অসহায় মানুষের কল্যাণে ও সামাজিক উন্নয়নে তিনি সবসময় কাজ করে যাবেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT