ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ঈদে যাত্রী হয়রানী রোধে র‌্যাব-৮ অধিনায়কের বাস টার্মিনাল পরিদর্শন

author
বরিশাল ব্যুরো

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬ সন্ধ্যা ৮:১০
ad003
বরিশালে ঈদে আইন শৃংখলা নিয়ন্ত্রন ও যাত্রী হয়রানী রোধে বাস ও লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকা পরিদর্শন করেছেন র‌্যাব-৮ এর অধিনায়ক কমান্ডার মুহাম্মদ শাহাদাত  হোসেন। এসময় তার সাথে র‌্যাবের একাধিক টিম উপস্থিত ছিলেন। বুধবার তিনি এ কার্যক্রম পরিচালনা করেন।

র‌্যাব-৮ এর বরিশাল সদর দপ্তরের মিডিয়া সেল সূত্র জানেিয়ছে, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং পরিবহন খাতে সরকার নির্ধারিত মূল্যে পরিবহন ভাড়া নিশ্চিত, টিকিট কালোবাজারি রোধ, যাত্রীদের হয়রানি বন্ধ, অজ্ঞান পার্টি, মলম পার্টির দৌরাত্ম্য নিয়ন্ত্রনের লক্ষ্যে র‌্যাব-৮ বরিশালের আওতাধীন সকল এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। 

এরই প্রেক্ষিতে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পরিবহনে সরকার নির্ধারিত মূল্যে পরিবহন ভাড়া নিশ্চিত করন, টিকিট কালোবাজারি প্রতিরোধ, যাত্রীদের হয়রানি বন্ধ, সরকার নির্ধারিত ভাড়া নিশ্চিতকরনের লক্ষ্যে র‌্যাব-৮ বুধবার বরিশালের আওতাধীন বিভিন্ন বাস ও লঞ্চ টার্মিনালে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সচেতন ও সতর্ক করার পাশাপাশি কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে দেশের প্রচলিত আইন ভঙ্গ করার অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আদায় করা হয়। 

এছাড়াও আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে অজ্ঞান পার্টি, মলম পার্টি, চোর চক্র এবং  টিকিট কালোবাজারি প্রতিরোধে র‌্যাব সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি র‌্যাব-৮ বরিশাল এর আওতাধীন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে নিয়মিত চেকপোষ্ট ও টহল কাযক্রম অব্যাহত রেখেছে। বুধবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৮ এর অধিনায়ক কমান্ডার মুহাম্মদ সাহাদাত হোসেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT