ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুইমারায় ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

author
গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬ সকাল ৮:৪৩
ad003
অত্যন্ত উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়ির গুইমারায় ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) গুইমারা উপজেলা সদরে অবস্থিত পরিষদের নিজস্ব কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

গুইমারা উপজেলা ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের সভাপতি মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন।

ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের পাশে থেকে জনসেবামূলক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য। তারা সামাজিক সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ছাড়াও স্থানীয় সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT