ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ রতন মিয়া-(৩৫) ও মো. মনির মিয়া- (৩৬)।
রতন মিয়া নুরপুর পশ্চিম পাড়ার মহরম আলীর ছেলে ও মনির মিয়া নুরপুর লামার বাড়ির আব্দু মিয়ার ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১১টার দিকে সাতপাড়া এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রতন মিয়ার বিরুদ্ধে ছয়টি ও মোঃ মনির মিয়ার বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে।