ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬ বিকেল ৪:২০
ad003
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গরিব ও দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার  বিকালে  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য এম.এ.হান্নান।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  সাহেল আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম.বশির উদ্দিন তুহিন প্রমুখ। অনুষ্ঠানে ৫৮৫ জন সুবিধাভোগীর প্রত্যেককে ১ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম.এ. হান্নান এমপি বলেন, সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তুলবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT