ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালে জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

author
বরিশাল ব্যুরো

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬ সকাল ৮:০৪
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালে আনন্দ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালে আনন্দ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগ।
ad003
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালে আনন্দ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগ। 

বুধবার (২৫ মার্চ) বিকেলে নগরীর কলিবাড়ি সড়কে এ মিছিল বের করে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃস্টি হয়।

প্রকাশ পাওয়া ভিডিও থেকে দেখা যায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের ব্যানারে বেশ কয়েকজন নেতা-কর্মী নগরীর কালিবাড়ি রোডে সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাড়ির সামনে দিয়ে একটি আনন্দ মিছিল বের করে। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয় ছাড়া, জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও জেলা ছাত্রলীগ নেতা আতিকুল্লাহ মুনিমের ছবি ছিলো। বরিশাল মহানগর আওয়ামীলীগের  সাধারণ-সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে ছাত্রলীগ বরিশাল জেলা শাখার উদ্যোগে কালিবাড়ি রোডে সেরনিয়াবাত ভবনের সামনে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ মিছিল বের করা হয় বলে সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে শিরোনাম করা হয়। ভিডিওটি প্রকাশের পর থেকেই নগরজুরে ব্যাপক আলোচনার তৈরী হয়। কার্যক্রম নিষিদ্ধ দলটির এ ধরনের কর্মসূচিতে একদিকে যেমন দলীয় নেতা-কর্মীরা উৎফুল্ল, তেমনি অপরদিকে উদ্বিগ্ন ভিন্ন দলের নেতা-কর্মীরা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালে আনন্দ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগ।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT