ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে তালাক দেয়া স্ত্রীর জামাই কতৃক শাশুড়িকে কুপিয়ে জখম

author
আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ সকাল ১০:৩৭
ad003
বরগুনার আমতলীতে তালাক দেয়া স্ত্রীর জামাই কতৃক শাশুরি ও তার শ্যালকের স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে । গুরুতর আহত শাশুড়ি তাসলিমা(৪৮) ও  লামিয়া (২৫) কে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে । শুক্রবার দুপুর ১২ টার দিকে আমতলী পৌরসভার ৯ নং ওয়ার্ডের লোছা গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে ৬ বছর পূর্বে , আমতলী পৌরসভার  ৭ নং ওয়ার্ডের মৃত  ইউনুছ হাওলাদারের ছেলে অটো চালক  ইব্রাহিম  (৩০) এর সাথে ,৭ নং ওয়ার্ডের বাবুল হাওলাদারের মেয়ে সাথী আকতারের বিয়ে হয়। 

বিয়ের দুই বছরের মাথায় তাদের একটি পুত্র সন্তান হয় । তিন বছর যাবৎ ইব্রাহিম বিভিন্ন নেশায় জড়িয়ে পড়ে । নেশাগ্রস্থ অবস্থায় সে তার স্ত্রী সন্তানকে মারধর করত । বেশ কয়েকবার তার নিজ সন্তানকে মেরে ফেলার  উদ্যেশ্যে বাড়ির পুকুরে ফেলে দেয় । এক পর্যায়ে স্থানীয় শালিশ বৈঠকে কাজির মাধ্যমে  উভয়ের সম্মতিতে  ২৩ ফেব্রুয়ারী  একে অপরকে তালাক দেয়। 

তালাকের এক মাস যেতে না যেতেই সে স্ত্রীকে আবার ফিরিয়ে নেয়ার চেষ্টা করে । স্ত্রী সাফ জানিয়ে দেয় সংসার না করার জন্য ই তালাক এর ব্যাবস্থা করা হয়েছে ,আমি আর ফিরে যাব না । শুক্রবার দুপুরের দিকে ইব্রাহিম গাছ কাটা দাও নিয়ে তার স্ত্রীর বাবার বাড়ি গিয়ে তার স্ত্রী সাথি আক্তার কে জোড় করে নিয়ে আসতে চায় । সাথির মা ও তার ভাইয়ের স্ত্রী বাধা দিতে এলে তাদের কে এলাপাথারী কুপিয়ে জখম করে । আহত অবস্থায় প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজে প্রেরণ করা হয় । সেখানে চিকিৎসা শেষে আমতলী হাসপাতালে ভর্তি রয়েছেন।  
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT