ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিব সিনেমায় সুযোগ না পেয়ে কেঁদেছিলেন বাঁধন !

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫ ভোর ২:৫১
ad003
আওয়ামী সরকারের আমলে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। সেই সিনেমায় ২ বার অডিশন দিয়েও সুযোগ পাননি লাক্স তারকা আজমেরী হক বাঁধন। 

‘মুজিব’ সিনেমায় প্রস্তাব পেলে কী অভিনয় করতেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে বাঁধনকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি তো অডিশন দিয়েছি। দুবার দিয়েছি। রিজেক্ট হয়ে অনেক কান্না করেছি। শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করার ইচ্ছে তো ছিল। উনার মতো ডিরেক্টরের সঙ্গে কাজ করা। আমাকে যখন রিজেক্ট করছে হাউমাউ করে কেঁদেছিলাম। যখন ট্রেলার বের হলো তখন আমার একটা কাজিন আছে খুব ক্লোজ, ওর নাম সামিয়া। ও আমাকে বলছিল, বাঁধন আপু আল্লাহ তোমার সঙ্গে সবকিছু ভালো করে। তা তুমি তা জানো। আমি তখন বলেছিলাম, ‘আমি জানি’। তখন আমার বোনটা বলেছে, ‘আল্লাহ বাঁচিয়ে দিয়েছে তোমাকে এই রকম একটা সিনেমায় অভিনয় করো নাই।’ সেটা শুনে আমি এত কান্না করেছিলাম। কষ্টটা ছিল ওরা শুধু আমাকে রিজেক্টই করেনি, বাজেভাবে অপমান করেছিল। পরে যখন ট্রেলার এলো, ছবি এলো সবার কথা শুনে মনে হলো কাজটা না করে ভালো হয়েছে। খুশি হয়েছিলাম যে তারা আমাকে রিজেক্ট করেছিল।


সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT