ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এলাকা ছাড়ার শর্তে জনতার হাত থেকে মুক্তি পেলো বানারীপাড়ার মাদক ব্যবসায়ী মিন্টু

author
বরিশাল অফিস

প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৯
ad003
বরিশালের বানারীপাড়া উপজেলার চিহ্নিত মাদক বিক্রেতা মোঃ মিন্টুকে আটকের পর আর মাদক বিক্রি না করার শর্তে ছেড়ে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (০৪ এপ্রিল) বানারীপাড়া পৌরসভার টিএন্ডটি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক মিন্টু গ্রাম ছেড়ে ঢাকায় গিয়ে বৈধ ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করবে বলে গ্রামবাসীর কাছে অঙ্গীকার দিলে এ যাত্রায় পুলিশের হাত থেকে মুক্তি পায় সে।

এলাকাবাসী জানান, বানারীপাড়া সদর ইউনিয়নের রাজ্জাকপুর এলাকার বাসিন্দা মোঃ মিন্টু দীর্ঘ বছর থেকে মাদকের ব্যবসা করে আসছে। তার মাদক বিক্রির কারনে এলাকায় তা সহজলোভ্য হওয়ায় কিশোর ও যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে। তার মাদক ব্যবসায় অতিষ্ট হয়ে গ্রামবাসী মানববন্ধন পর্যন্ত করেছে। তাকে আটকে র‌্যাব অভিযান চালালেও সে রয়ে যায় ধরা ছোয়ার বাইরে। পাইকারি মাদক ব্যবসায়ী মিন্টুর রয়েছে অসংখ্য খুচরা ব্যবসায়ী। যাদের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় পৌছে যায় মাদক। বিগত দিনে মাদক মামলায় আটকও হয় মিন্টু। তবে এতেও দমেনি সে। তার মাদকের প্রভাব পড়েছে পুরো উপজেলায়। শনিবার (০৪ এপ্রিল) তাকে এলাকায় দেখতে পেয়ে আটক করে স্থানীয়রা। উত্তম মধ্যমও দেয় ক্ষিপ্ত জনতা। খবর পেয়ে বানারীপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা ঘটনাস্থলে যান। তিনি আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য বিক্ষুব্ধ জনতাকে অনুরোধ করেন। জনতার হাতে আটককৃতকে থানা পুলিশে হস্তান্তরের উদ্যোগ নিলে এলাকাবাসীর উপস্থিতিতে আর মাদক বিক্রি না করার অঙ্গীকার করে মিন্টু। একইসাথে গ্রাম ছেড়ে ঢাকায় গিয়ে বৈধ ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করবে বলে প্রতিজ্ঞা করে।

থানা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা জানান, জনতার হাতে মাদক ব্যবসায়ী আটকের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। মাদক ব্যবসায়ী মিন্টু আর এই ব্যবসার সাথে থাকবেনা বলে অঙ্গীকার করলে এবারের মত তাকে থানা পুলিশে হস্তান্তর করা হয়নি। মিন্টুর বিরুদ্ধে দীর্ঘ বছর থেকেই মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে বিএনপির এই নেতা জানান।  

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT