ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে বাস চাপায় খাদেম নিহত

author
আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৬ সকাল ১০:১৯
ad003
বরগুনার আমতলীতে বাস চাপায় , ছারছিনা পীর সাহেব নির্মীত আমড়াগাছিয়া  সালেহিয়া কমপ্লেক্সের খাদেম মো: নুরুল হক মৃধা (৬৫) নিহত হয়েছেন। 

সোমবার সকাল পৌনে ছয়টার সময় কমপ্লেক্সের সামনে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায় খাদেম নুরু প্রতিদিনের মত  ফজর নামাজ শেষ করে রাস্তায দাড়িয়ে হাদিয়া তুলছিল। 

পটুয়াখালী থেকে কুয়াকাটাগামী একটি বাস তাকে চাপাদিয়ে দ্রুত পালিয়ে যায়।  গুরুতর আহত অবস্থা্য় তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য রতস চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT