ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সাতজনের হাম সনাক্ত

টিকাদান কর্মসূচি উদ্বোধন

author
স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩২
ad003
ব্রাহ্মণবাড়িয়ায় ৭ শিশুর মাঝে হাম সনাক্ত হয়েছে। ২১ জনের নমুনা পরীক্ষা করে ৭জনের মধ্যে হাম সনাক্ত হয়। এর মধ্যে দু’জন ইতিমধ্যেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। হাম আক্রান্ত রোগীদের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আলাদা ওয়ার্ড করা হয়েছে।

এদিকে গত রোববার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া, হাসপাতালের তত্ত¡াবধায়ক রতন কুমার ঢালী, আবাসিক মেডিকেল অফিসার গোপা পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

হাসপাতালে নিজ কন্যা শিশুকে টিকা নিতে আসা লিপি নাগ বলেন, ‘হাম যেভাবে দ্রুত ছড়াচ্ছে সেটা খুবই আতঙ্কের বিষয়। তবে এখন টিকার ব্যবস্থা হওয়ায় অনেকটা স্বস্থি পাচ্ছি। সরকারের উচিত এ বিষয়ে সব ধরণের পদক্ষেপ নেয়া।

আইয়ুব রহমান নামে আরেক অভিভাবক বলেন, ‘হাম ছড়ানোর আগেই যথাযথ ব্যবস্থা নেয়া উচিত ছিলো। নতুন করে যেন রোগটি আর ছড়াতে না পারে সে বিষয়ে স্বাস্থ্য বিভাগকে আরো দায়িত্বশীল ভ‚মিকা রাখতে হবে।

সিভিল সার্জন নোমান মিয়া জানান, হামের ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার নাম নেই। তারপরও সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। মোট ৫০ হাজারের বেশি এমআর টিকা রয়েছে। দেড়লাখের বেশি ভিটামিন এ ক্যাপসুল মজুদ রয়েছে। যতদিন পর্যন্ত টিকা মজুদ আছে ততদিন এ টিকা কার্যক্রম চলমান থাকবে।

জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ জানান, জেলায় হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়াদের মধ্যে ৭জনের শরীরে সনাক্ত হয়েছে। তাদের মধ্যে দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সেবা দিতে হাসপাতালে বিশেষ সেন্টার খোলা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT