ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবী জানান ড. মোশাররফ

author
নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৬ দুপুর ১:০৩
ad003
কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের সংসদে  দাবী  জানিয়েছেন প্রবীন রাজনীতিবিদ, কুমিল্লা -১ দাউদ কান্দি, মেঘনা আসন থেকে  পাঁচবারের  নির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।  

তিনি বলেন, শিক্ষা, সংস্কৃতি ও ভৌগোলিক অবস্থান থেকে কুমিল্লা জেলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। বহুদিন যাবত কুমিল্লা কে বিভাগ করার জন্য  বৃহত্তর কুমিল্লা বাসী  দাবী করে আসছে। বিগত সৈরাচার সরকার ও এই কুমিল্লা কে বিভাগ ঘোষণার পরিকল্পনা করেছিল,কিন্তু অত্যন্ত  অগ্রহণযোগ্য  ও হাস্যকর যোক্তি তোলে কুমিল্লা কে কুমিল্লা নামে নয়,  অন্য নামে বিভাগ  ঘোষণা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

কিন্তু  কুমিল্লা বাসী দলমত নির্বিষেসে তার প্রতিবাদ জানায়, ফলে কুমিল্লা বিভাগ আর  বাস্তবায়ন হয়নি। ড. মোশাররফ বলেন, মাননীয় স্পীকার আপনার মাধ্যমে এই মহান সংসদে  কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবী জানাচ্ছি। এটা কুমিল্লাবসীর প্রানের দাবী।।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT