ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে বলেশ্বর বাস নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে, নিহত ১

author
সাইফুল ইসলাম, দাউদকান্দি প্রতিনিধি

প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২৬ সকাল ৫:১৬
ad003
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে জলাশয়ে পড়ে যাওয়ার ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫জন।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত প্রায় পৌনে বারোটার দিকে উপজেলার রায়পুর এলাকায় কুমিল্লামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, বরিশালের পাথরঘাটা থেকে চট্টগ্রামগামী বলেশ্বর পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-১২৫১) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে জলাশয়ে পড়ে যায়।

এতে বজলু মিয়া (৬০) নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার হলতা এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে বলে জানায় হাইওয়ে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT