ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

author
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৫ সকাল ৫:০৫
ad003

"প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর রেইজ প্রকল্পের আওতায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে আয়োজিত র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে চরফ্যাশনের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজের করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) রেইজ প্রকল্পের ফোকাল পার্সন শংকর চন্দ্র দেবনাথ এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাসহ রেইজ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT