ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৯৫ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বরে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।
পলাতকরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সোয়াবই গ্রামের ফুয়াদ হাসান সাকিব- (৩১) এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কমলপুর গ্রামের আব্দুল আলিম ওরফে মাসুম-(৩১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় জ্যামে আটকে থাকা সন্দেহভাজন একটি প্রাইভেটকার তল্লাশী করতে গেলে প্রাইভেটকারে থাকা দুই ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ১৯৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িটিও জব্দ করা হয়।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।