ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল)অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও কসবা মহিলা ডিগ্রি কলেজের সভাপতি জনাব সামিউল ইসলাম। উদ্বোধন শেষে তিনি মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পসমূহ ঘুরে দেখেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় কসবা উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের অংশগ্রহণে মোট ১৬টি স্টল প্রদর্শিত হয়। শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী প্রকল্প উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তানজিল কবির, কসবা থানার অফিসার ইনচার্জ জনাব নাজনীন সুলতানা, এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
মেলাটি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।