ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা প্রেসক্লাবের ভোট গ্রহণ শুরু, ৫ পদে লড়ছেন ১৬প্রার্থী

author
স্টাফ রিপোর্টার, ভোলা

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ সকাল ৭:৩৮
ad003
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর ঐতিহ্যবাহী ভোলা প্রেসক্লাব নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে এ ভোট গ্রহন শুরু হয়। চলবে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ৩জন, সহসভাপতি পদে ৩জন, সাধারণ সম্পাদক পদে ৬জন, যুগ্ম সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ২জন। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। 

প্রেসক্লাবের নির্বাহী কমিটিতে ১১টি পদ থাকলেও ক্রীড়া, সংস্কৃতি এবং পাঠাগার সম্পাদক পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এছাড়াও দপ্তর সম্পাদক পদে ছোটন সাহা ও নির্বাহী সদস্য পদের দুইটির মধ্যে একটিতে মো. মোতাছিন বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। নির্বাহী সদস্য পদের বাকীটিতে একজন মনোনয়নপত্র জমা দিয়েও সেটি প্রত্যাহার করায় সেই পদটিও শূণ্য রয়েছে।
 নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইত্তেফাকের জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি নজরুল হক অনু, কালবেলার প্রতিনিধি মো. ওমর ফারুক। 

সহসভাপতি পদে একুশে টিভির প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস প্রতিনিধি আ. সহিদ তালুকদার, মাতৃছায়া প্রতিনিধি মো. সোলাইমান।

সাধারণ সম্পাদক পদে বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, আমারদেশ প্রতিনিধি ইউনুস শরীফ, মানবজমিন প্রতিনিধি মনিরুল ইসলাম, সময় টিভির প্রতিনিধি নাসির উদ্দিন লিটন, যুগান্তর প্রতিনিধি এম হেলাল উদ্দিন ও এনটিভি প্রতিনিধি আফজাল হোসেন। 

যুগ্ম সম্পাদক পদে একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম ও মোহনা টিভির প্রতিনিধি মো. জসিম রানা। কোষাধ্যক্ষ পদে যায়যায়দিন প্রতিনিধি নুরে আলম ফয়জুল্লাহ ও দিনকাল প্রতিনিধি মো. মিজানুর রহমান। 

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন। কো-চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন, কলেজ শিক্ষক সমিতির (সেলিম ভুইয়া) জেলা সভাপতি মো. এনামুল হক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন। নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ইউছুফ (২), জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তোয়াহা, সহাকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আরিফুর রহমান ও সোনালী অতীত ক্লাবের সভাপতি খন্দকার আল আমিন।  নির্বাচনে ৪৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT