ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-৮ এর অভিযানে ঝালকাঠির হত্যা মামলার আসামী গ্রেফতার

author
বরিশাল ব্যুরো

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ সকাল ৫:১৮
ad003
র‌্যাব-৮ এর অভিযানে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার হত্যা মামলার আসামী মাসুম সরদার গ্রেফতার হয়েছে। 

শনিবার (১১ এপ্রিল) র‌্যাব-৪ এর সহায়তায় ঢাকা জেলার সাভার  থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। 

রোববার (১২ এপ্রিল) র‌্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেয়া তথ্য অনুযায়ী জানা যায়, গত ৪ এপ্রিল ঝালকাঠি জেলার রাজাপুর থানার আদাখোলা গ্রামের মাসুম সরদার (৩০) তার সহযোগীদের নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মিলন হাওলাদারকে (২৫) কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মৃতের ভাই বাদী হয়ে ঝালকাঠি জেলার রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব-৮ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। তবে অপরাধী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। 

কিন্তু র‌্যাব-৮ বরিশাল এর একটি চৌকস আভিযানিক দল অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-৪ নবীনগর ক্যাম্প এর সহায়তায় মামলার প্রধান অভিযুক্ত মাসুম সরদারকে ১১ এপ্রিল গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা জেলার সাভার থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT