রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার নোয়াপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বিধবা পরিবারের ১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের আসবাবপত্রসহ সবকিছুই সম্পূর্ণভাবে পুড়ে যায়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নোয়া পাড়া এলাকার স্বামী হারা কালামং মারমার ঘর থেকে হঠাৎ আগুনের কুণ্ডলী দেখতে পেয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত পরিবার টি অত্যন্ত অসহায়; তার স্বামী নেই এবং তারা অন্যের জমিতে ঘর তুলে বসবাস করতেন। পরিবারের উপার্জনক্ষমে কেউ না থাকায় তিনি একাই জীবিকা নির্বাহ করতেন। আগুনে ঘর হারিয়ে তিনি এখন নিঃস্ব। স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রাজস্থলী উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা প্রদীপ ত্রিপুরা জানান, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাওয়ার পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।” তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১ থেকে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।আগুন লাগার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার , সেনাবাহিনী রাজস্থলী সাব জোন কমান্ডার লে, আবীর ও উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ ও সাধারণ সম্পাদক মঞো মারমা সহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।