ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে ভুয়া পুলিশ সদস্য আটক

author
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ সকাল ১১:২১
ad003
বরিশালের গৌরনদীতে ছাত্তার হোসেন (সাত্তার) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ। আটক সাত্তার হোসেন উপজেলার পূর্ব বর্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৫ এপ্রিল) ঢাকা–বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামানো হয়। এ সময় ভ্যানের চালক সাত্তার হোসেন নিজেকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) বিভাগের সদস্য হিসেবে পরিচয় দেন।

তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ দেখা দিলে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একপর্যায়ে জিজ্ঞাসাবাদের মুখে তিনি স্বীকার করেন যে, তিনি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নন এবং দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে চলাফেরা করে আসছিলেন।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT