ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল ছবিটি নুসরাত ইমরোজ তিশার নয়

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫ সকাল ১০:১০
ad003
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি সম্প্রতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিটি ভাইরাল হলেও, এটি আসলে তিশার একটি সম্পাদিত ছবি।

আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ টিমের অনুসন্ধানে দেখা যায়, নুসরাত ইমরোজ তিশার নামে প্রচারিত এই ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, অভিনেত্রীর সাম্প্রতিক একটি ফটোশুট থেকে নেওয়া ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে বিতর্কিত ছবিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে নুসরাত ইমরোজ তিশার ভেরিফাইড ফেসবুক পেজ পর্যালোচনা করা হয়। সেখানে গত ৩১ মে প্রচারিত একটি পোস্টে Zuton’s Snapshoot নামের একটি প্রতিষ্ঠানের তোলা তার সাম্প্রতিক ফটোশুটের কিছু ছবি পাওয়া যায়। এই ছবিগুলোর একটির সঙ্গে আলোচিত ছবিটির বসার ভঙ্গি, চেহারার অভিব্যক্তি, পরিহিত কানের দুল এবং পারিপার্শ্বিক অবস্থার হুবহু মিল রয়েছে।

এছাড়াও আলোচিত ছবিটির পোশাকের রঙের সঙ্গে ফটোশুটের শাড়ির রঙেরও মিল খুঁজে পাওয়া যায়। এই মিলগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে ছবিটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করা হয়েছে। তিশার ফেসবুক পেজ ছাড়াও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এই ফটো অ্যালবামটি খুঁজে পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT