ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধোপাছড়ী শীলঘাটা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও পুরস্কার বিতরণ

author
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬ সকাল ৭:৫৯
ad003
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ী শীলঘাটা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী, নবীন বরণ এবং বার্ষীক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসাহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিব হোসেন, অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক সুপারভাইজার বিপেন চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিবুল হক খোকা মেম্বর সাবেক আহবায়ক ধোপাছড়ী ইউনিয়ন বিএনপি, মোজাম্মেল হক মেম্বার সাবেক সদস্য সচিব ধোপাছড়ী ইউনিয়ন বিএনপি, দৈনিক যায়যায়দিন চন্দনাইশ প্রতিনিধি ওসমান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক তরুণ প্রজন্মের অহঙ্কার চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য আবদুল মন্নান রানা, দৈনিক যায়যায়দিনের চন্দনাইশ প্রতিনিধি ওসমান চৌধুরী।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, শিক্ষকিকা হুমাইরাখানম, নাদের শাহ,আরিফ হোসেন, নাজিম উদ্দিন, জাহাঙ্গীর মাষ্টার, অমিত হাছান,সাদ্দাম হোসেন বাবলু,  বিদায়ী ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ত্রিপুরা, ইউতাএরিন, মোঃ সাহেদ, মায়মুনা আক্তার,সারমিন আক্তার প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআান তেলোয়াত করেন বিদায়ী ছাত্র রবিউল হুসেন জোনায়েদ, ত্রিপটক পাঠ করেন অথৈই বড়ুয়া, গীতা পাঠ করেন ঐশী নাথ, বাইবেল পাঠ করেন সোনালী ত্রিপুরা,অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন ধোপাছড়ী শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমান বড়ুয়া ও নাদের শাহ। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন দূর্ঘম পাহাড়ি অঞ্চলে ধোপাছড়ী শীলঘাটা উচ্চ বিদ্যালয়ে ১৪৫জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন বলেদে শিক্ষার মান সচেতন মূলক। এসএসসি পরীক্ষার্থীদের আগামীর সুন্দর ভবিষ্যৎ কামনা করে দোয়াই অংশ নেন, পরে বার্ষীক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরুষ্কার তুলে দেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT