ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশু পুত্র আহত

author
স্টাফ রিপোর্টার, ভোলা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬ সকাল ৯:০১
ad003
ভোলা সদর উপজেলার শিবপুরে বসতঘরে ঢুকে নাছিমা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া নিহতের (৮) বছর বয়সী শিশু পুত্র সন্তান আবিরকেও ছুড়িকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম ওই বাড়ির বাসিন্দা প্রবাসী আল আমিনের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানান,কাজের সুবাদে বেশ কয়েকবছর ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন নাছিমা বেগমের স্বামী আল আমিন। স্বামী প্রবাসে থাকায় ছেলে আবিরকে নিয়ে নিজেদের নির্মাণাধীন বসতঘরে বসবাস করে আসছিলেন নাছিমা বেগম। শুক্রবার মধ্যরাতে গভীর ঘুমে থাকাকালীন সময়  দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে নাছিমা বেগম ও তার ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে,এসময় ঘটনাস্থলেই নিহত হন নাছিমা বেগম। আহত হন তার পুত্র আবির। পরবর্তীতে শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে আশপাশের লোকজন তাদের সাড়াশব্দ না পেয়ে তাদের ঘরে ঢুকে দেখেন নাছিমা বেগমের মরদেহ পড়ে আছে এবং শিশু আবির আহত অবস্থায় রয়েছে। পরবর্তীতে লোকজন এগিয়ে এসে আহত আবিরকে উদ্ধার করে  ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। 

এবিষয়ে  ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি হত্যাকাণ্ড। নিহতের মরদেহের সুরতাহাল রিপোর্ট শেষ মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে,এছাড়া শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT