ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় গ্যাস সিলিন্ডারের দাম বেশি রাঙায় এক ব্যবসায়ী কে ২০ হাজার টাকা অর্থদণ্ড

author
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬ দুপুর ৩:০৭
ad003
আজ ১৮ এপ্রিল ২০২৬ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে দেখা যায়, স্থানীয় একটি প্রতিষ্ঠান আল আমিন ট্রেডার্স সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করছে। এ ধরনের অনিয়ম ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানজিল কবির। এ সময় তিনি উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সরকার নির্ধারিত মূল্য তালিকা মেনে পণ্য বিক্রি করতে হবে এবং কোনোভাবেই অতিরিক্ত মূল্য আদায় করা যাবে না। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও বাজারের অন্যান্য দোকানপাটে তদারকি করা হয় এবং ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানানো হয়।

সাধারণ জনগণের মধ্যে এ অভিযানের ফলে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এবং তারা বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT