ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসামে পৃথক দু'টি অভিযানে দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

author
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫৯
ad003
কুমিল্লার লাকসামে পৃথক দু'টি অভিযানে পুলিশ সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে। 

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ যায়যায়দিন প্রতিনিধিকে জানান, ২১ এপ্রিল (মঙ্গলবার) পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে লাকসাম থানা এলাকার বাকই দক্ষিণ ইউনিয়নের বিজরা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. হারুনুর রশিদকে (৪৫) তার নিজ এলাকা বিজরা থেকে গ্রেফতার করা হয়েছে। 

এছাড়াও লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কোমারডোগা গ্রামের আবুল বাশার সর্দারের ছেলে মো. ওমর ফারুককে (২৫) একই দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অফিসারদের একটি টিম অভিযান চালিয়ে তার নিজ এলাকা কোমারডোগা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২টি মাদক মামলা ও ১টি চুরি মামলা রয়েছে এবং লাকসাম থানায় তার বিরুদ্ধে ২টি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে। গ্রেফতারকালে তার কাছে মাদকদ্রব্যের উপাদান পাওয়া যায়। ওই উপাদান রাখার অপরাধে গ্রেফতারকৃত আসামী ওমর ফারুককে ঘটনাস্থলেই মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ১'শ টাকা অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম‍্যাজিস্ট্রেট। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT