ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

author
স্টাফ রিপোর্টার, নোয়াখালী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩
ad003
জীবাশ্ম জ্বালানির কুফল, নবায়নযোগ্য জ্বালানির সুফল ও জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যা বিষয়ক স্কুলভিত্তিক ক্যাম্পেইন হয়েছে।

সকালে নোয়াখালী সদর উপজেলার চর উরিয়া সরকারি প্রাথিমক বিদ্যালয়ে বিডব্লিওজিইডি ও ক্লিন এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধন এ ক্যাম্পেইন করে।

এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে 'সূর্য, বাতাস আর পানির শক্তি, আমাদের বন্ধু' এবং 'সূর্য, বাতাস আর পানির শক্তি ও আমাদের গ্রাম' শীর্ষক রচনা লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা হয়। পরে জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব ও নবায়নযোগ্য জ্বালানির সুবিধা সমূহ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT