ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেবাচিম পরিদর্শনে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব

author
বরিশাল অফিস

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬ দুপুর ২:১৮
ad003
হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন মাঠ পর্যায়ে মনিটরিংয়ের অংশ হিসেবে বরিশাল জেলায় পরিদর্শন করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম। রোববার (২৬ এপ্রিল) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান তিনি। এ সময় খোরশেদ আলম হাসপাতালের পরিচালকসহ চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন মাঠ পর্যায়ে মনিটরিংয়ের লক্ষে সারাদেশে সফরে বেরিয়েছেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম। এর অংশ হিসেবে রোববার তিনি বরিশাল শের-ই-বাংলা হাসপাতাল পরিদর্শন করেন।পরিদর্শনে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সারাদেশেই হামের টিকাদান ক্যাস্পেইন হচ্ছে। ধীরে ধীরে পরিবেশ উন্নত হচ্ছে। খুব শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে বলে আমরা আশা করছি। 

তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে আইসিইউ নিয়ে যে সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধান হবে। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। যে সমস্যাগুলো রয়েছে তা দ্রুতই সমাধান হবে। পরে তিনি হাসপতালের কনফারেন্স রুমে ডাক্তার ও নার্সদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন। এ সময় বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর-ই এলাহী, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীরসহ অনান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। পরে অতিরিক্ত সচিব বরিশাল জেনারেল হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT