ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৫০০ লিটার পেট্রোলে পুড়িয়েছে রণবীরের ‘ধুরন্ধর ২’

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১ মে, ২০২৬ সকাল ৭:২১
ad003
রণবীর সিং অভিনীত অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (ধুরন্ধর ২) মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে ছবিটি, ছাড়িয়ে গেছে হাজার কোটি রুপির মাইলফলক। 

সম্প্রতি জানা গেছে, ছবিটির অ্যাকশন দৃশ্যে কৃত্রিম প্রযুক্তির (ভিএফএক্স) পরিবর্তে ব্যবহার করা হয়েছে জ্যান্ত সব উপাদান। অ্যাকশন ডিরেক্টর প্রকাশের দেওয়া তথ্যমতে, ছবির ক্লাইম্যাক্সে রণবীর সিং ও অর্জুন রামপালের লড়াইয়ের সময় বাস্তবতা ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে ৫০০ লিটার পেট্রোল এবং ২৫ কেজি বিস্ফোরক। বড় বড় তেলের ট্যাঙ্কার ও কন্টেইনার উড়িয়ে দেওয়ার দৃশ্যগুলো গ্রাফিক্স ছাড়াই বাস্তবে ধারণ করা হয়েছে।

বিপজ্জনক এই শুটিং চলাকালে রণবীর সিং ও অর্জুন রামপাল সরাসরি সেটে উপস্থিত ছিলেন। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও দুই অভিনেতা দৃশ্যটি নিখুঁত করতে সাহসিকতার পরিচয় দিয়েছেন। মূলত টানটান উত্তেজনা আর পাকিস্তান-বিরোধী পটভূমিই ছবিটিকে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্লকব্লাস্টারে পরিণত করেছে।

‘ধুরন্ধর ২’-এর অভাবনীয় সাফল্যের পর পরিচালক আদিত্য ধর তার পরবর্তী প্রজেক্টের প্রস্তুতি শুরু করেছেন। গুঞ্জন রয়েছে, ২০২৭ সালের মার্চে শুরু হতে যাওয়া সেই সিনেমাতেও কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। বর্তমানে বড় পর্দার রাজত্ব শেষে ছবিটি এখন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT