ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে বিপর্যস্ত উখিয়ার বোরো চাষ: আর্থিক ক্ষতির মুখে চাষীরা

author
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১ মে, ২০২৬ সকাল ১০:১২
ad003
এক পশলা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পের শত শত টন মলমূত্র বর্জ্যের ভাগাড় কক্সবাজারের   উখিয়ার বিভিন্ন জায়গায় সয়লাব হয়ে গেছে। এতে বিপুল পরিমাণ  বিস্তীর্ণ বোরো চাষাবাদের  ফসলি ধান পানির নিচে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রান্তিক কৃষকরা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে বিপাকে পড়েছে বহু পরিবার।

সরজমিন পরিদর্শনে দেখা গেছে, উপজেলার রাজা পালং ইউনিয়নের মাছকারিয়া, লম্বা শিয়া , মধুরছড়া কুতুপালং পশ্চিমপাড়া, পালংখালী ইউনিয়নের বালুখালি, থাইংখালী সহ বিভিন্ন স্থানে রোহিঙ্গা ক্যাম্পের ময়লা আবর্জনা সহ মলমূত্রের বর্জ্যের স্তুপে পরিণত হয়েছে। গত দুদিন বৃষ্টিপাতের কারণে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড় থেকে বজ্যের  পানি এসে বিস্তৃর্ণ চাষাবাদ তলিয়ে গেছে।

স্থানীয় গফুর কোম্পানি  জানান,  মাছকারিয়া বিল আজ যেন নীরব আর্তনাদের নাম। রোহিঙ্গা  ক্যাম্প থেকে নেমে আসা অপরিকল্পিত বর্জ্য ও ড্রেনের পানি জমে কৃষিজমি পরিণত হয়েছে জলাবদ্ধতা। ধান ঘরে তুলার আগেই কৃষকদের  স্বপ্ন কেড়ে নিলো রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে পানি।

স্থানীয় কৃষকদের অভিযোগ, বিভিন্ন এনজিও সংস্থা একাধিকবার এলাকা পরিদর্শন করলেও খাল ও ড্রেন সংস্কার কিংবা কার্যকর বর্জ্য অপসারণে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা  গেছে, কৃষকদের চাষ করা প্রায়  ২ শত একর পাকাধান পানির নিচে তলিয়ে গেছে। মৌসুমজুড়ে শ্রম, ঘাম আর ঋণ করে বিনিয়োগ করা অর্থ এখন অনিশ্চয়তার মুখে। অনেক কৃষকই জানেন না, এই ক্ষতি কীভাবে পুষিয়ে নেবেন।

থাইংখালীর রশিদ আহমদ জানান , একদিকে পরিবেশ দূষণ, অন্যদিকে কৃষকের জীবিকা ধ্বংস, এই দ্বৈত সংকট দ্রুত সমাধান না হলে মাছকারিয়া বিল সহ পালংখালীর  শুধু ফসল নয়, হারাবে শত শত পরিবারের বেঁচে থাকার একমাত্র  ভরসা।

উখিয়া কৃষকদলের আহ্বায়ক মনির আহমদ চৌধুরী ও  সদস্য সচিব সাদমান জামি চৌধুরী জানান, সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা, খাল পুনঃখনন ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এনজিওগুলোর জরুরি কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT