ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে অবৈধ চিংড়ি রেণু জব্দ

author
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ২ মে, ২০২৬ সকাল ৭:৩১
ad003
চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য অফিস কার্যালয়ের যৌথ অভিযানে ২০ ড্রাম বাগদা চিংড়ির রেণুসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। 

শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার ছনুয়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও চিংড়ির রেণু কুতুবদিয়া চ্যানেলে অবমুক্ত করা হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় বাঁশখালী থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, 'বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে অবৈধ উপায়ে বাগদা চিংড়ির রেণু সংগ্রহ করে তা পরিবহনের সময় ২০টি ড্রাম রেণুসহ একটি ট্রাক জব্দ করা হয়। পরে জব্দকৃত ট্রাক থেকে চিংড়ির রেণু পুনরায় কুতুবদিয়া চ্যানেলে অবমুক্ত করা হয়। এ সময় অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্তদের ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।'
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT