ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিবাসীর প্রত্যাশায় নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

author
ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ৭ মে, ২০২৬ সকাল ৫:১৮
ad003
ঝালকাঠি জেলা নতুন এক অধ্যায়ে প্রবেশ করল। সদ্য বদলিতে জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন প্রত্যুষ কুমার মজুমদার, যিনি এর আগে বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে কর্মরত ছিলেন। তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে তৈরি হয়েছে নতুন আশাবাদ ও প্রত্যাশার আবহ।

পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার তার পূর্ববর্তী কর্মস্থলগুলোতে দক্ষতা, বিচক্ষণতা ও নীতিবোধের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। একজন সৎ ও ক্লিন ইমেজের কর্মকর্তা হিসেবে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গির জন্যও প্রশংসিত হয়েছেন। তার পেশাগত জীবনে অপরাধ দমন, তদন্ত কার্যক্রমে স্বচ্ছতা এবং জনগণের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

ঝালকাঠির মতো একটি গুরুত্বপূর্ণ জেলায় দায়িত্ব গ্রহণের পর তার সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ। তবে অভিজ্ঞতা ও কর্মদক্ষতার কারণে তিনি দ্রুত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সক্ষম হবেন এমনটাই মনে করছেন সচেতন মহল।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন পুলিশ সুপার মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন। পাশাপাশি পুলিশ জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করতে তিনি কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলেও আশা করা হচ্ছে।

সব মিলিয়ে, প্রত্যুষ কুমার মজুমদারের আগমনে ঝালকাঠিবাসী একজন দক্ষ, বিচক্ষণ, নীতিবান ও চৌকস পুলিশ সুপার পেল এমনটাই মনে করছেন সবাই। এখন দেখার বিষয়, তার নেতৃত্বে ঝালকাঠির আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ইতিবাচক পরিবর্তনের মুখ দেখে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT