আসন্ন হজের পবিত্র সফরকে সুশৃঙ্খল, নিরাপদ ও ত্রুটিমুক্ত করার লক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক উদ্যোগ নিয়েছে হজ এজেন্সি 'গ্লোবাল ভিশন ট্রাভেলস'।
শনিবার (০৯ মে) বিকাল ৩টায় রাজধানী ঢাকার বাংলাদেশ শিশু একাডেমির শহীদ জিয়াউর রহমান মিলনায়তনে এক বিশেষ 'হজ প্রশিক্ষণ কর্মসূচি ও মতবিনিময় সভা'র আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কাজী শাহ মোঃ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে দেশের শীর্ষস্থানীয় ও দেশবরেণ্য উলামা মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষকবৃন্দ উপস্থিত থাকবেন।
দিনব্যাপী এই কর্মসূচিতে হজের বিভিন্ন বিষয়ে তত্ত্বীয় ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। বিশেষ করে হজযাত্রীদের হজের প্রধান নিয়মাবলি, ইহরাম পরিধানের সঠিক পদ্ধতি, মক্কা ও মদিনায় অবস্থানকালীন করণীয়, সফরকালীন স্বাস্থ্য সুরক্ষা এবং জরুরি মুহূর্তে যোগাযোগের গাইডলাইন সম্পর্কে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক আলোচনা করা হবে।
এছাড়া হজ ব্যবস্থাপনা নিয়ে এজেন্সির পক্ষ থেকে হজযাত্রীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। গ্লোবাল ভিশন ট্রাভেলস কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই প্রশিক্ষণের মাধ্যমে হজযাত্রীরা হজের নিয়ম-কানুন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন, যা তাদের সফরকে সহজ ও ত্রুটিমুক্ত করতে সহায়ক হবে। অনুষ্ঠানটিতে সংশ্লিষ্ট সকল গণমাধ্যমের সংবাদকর্মী, রিপোর্টার ও ক্যামেরাপার্সনদের উপস্থিত থেকে সচিত্র সংবাদ সংগ্রহের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।