ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়াত প্রভাষক ফকরুল আলম স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

author
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত : ১০ মে, ২০২৬ দুপুর ১:৫৩
ad003
বরিশালের গৌরনদী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম শামসুল হক মিয়ার সুযোগ্য সন্তান, ২ নং বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ডাসার সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সদ্যপ্রয়াত মোঃ ফখরুল আলমের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, এসএসসি ১৯৮৮ ব্যাচের ছাত্র মোঃ ফখরুল আলম গত ৩ মে রাত ৯টা ১৫ মিনিটে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এসএসসি ৮৮ ব্যাচের উদ্যোগে শনিবার  (৯ মে) বাদ আসর তারাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. তানভীর আলম, মার্ক এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান খোকন, সিনিয়র সাংবাদিক যায়যায়দিনের প্রতিনিধি গৌরনদী প্রেসক্লাবের সদস্য মো. মোস্তফা হাওলাদার। পারিবারিকভাবে উপস্থিত ছিলেন মরহুমের বড় ভাই বিশিষ্ট সমাজসেবক মাসুদ মিয়া, ছোট ভাই জিয়াউল হক মিয়া, সমাজসেবক ফিরোজ মোল্লা, হোসাইন মোল্লা, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক হাসান, এলজিইডি বিভাগের কার্য সহকারি খাইরুল আহসান লাভলু, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পাল এবং সহকারী শিক্ষক গোবিন্দ নাগ।

কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক সুরেশ দাসের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন মরহুমের একমাত্র পুত্র রফিকুল ইসলাম জামিম, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক জামিল মাহমুদ, জাকির হোসেন, দেলোয়ার আবেগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সজিব মাঝিসহ আরও অনেকে।

সভায় বক্তারা মরহুম ফখরুল আলমের শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তারাকুপি-কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জহিরুল ইসলাম। পরিশেষে কবর জিয়ারতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করা হয়। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT