ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায় ববি উপাচার্য তৌফিক আলমের

author
ববি প্রতিনিধি

প্রকাশিত : ১৫ মে, ২০২৬ সকাল ১১:১০
ad003
শিক্ষার্থীদের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায় নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। শিক্ষার্থীরা শুক্রবার জুম্মার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হন উপাচার্য। 

এসময় শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন সাথে উপাচার্যও নিজেও অশ্রুসিক্ত হন। চোখ মুছতে মুছতে কোনো বিলাসবহুল গাড়ি নয় চিরচেনা বাইকে করে একাই বিদায় নেন তিনি। 

বিদায়ী সাক্ষাতে উপাচার্য শিক্ষার্থীদের সবার জন্য দোয়া করেন এবং নিজের জন্যও শিক্ষার্থীদদের কাছে দোয়া প্রার্থনা করেন।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুকুল আহমেদ বলেন, আমাদের একজন উপাচার্য ছিলেন যিনি সর্বদা শিক্ষার্থীদের পাশে থেকেছেন। যেকোনো সমস্যায় শিক্ষার্থীদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি। আমার দেখা বিশ্ববিদ্যালয়ের একজন সত্যিকারের শিক্ষার্থীবান্ধব উপাচার্য। স্যার যেভাবে আমাদের সাথে মিশেছেন আমাদের সমস্যাগুলো উপলব্ধি করেছেন তা অন্যান্য। 

উপাচার্যের এমন নজিরবিহীন ও মানবিক বিদায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট ও স্মৃতিচারণ করছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রবিউল শিকদার নামে এক শিক্ষার্থী ফেসবুকে উপাচার্যের সাথে একটি ছবি শেয়ার করে লিখেছেন, শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। এমন সাদামাটা মানুষ আসলে পাওয়া কঠিন, যার মধ্যে কোনো প্রশাসনিক দাম্ভিকতা ছিল না, ছিল না কোনো বাড়তি সুবিধা নেওয়ার লোভ। তবে প্রথম থেকে তাঁর এই অতিরিক্ত সহজ-সরল রূপটি আমার পুরো পছন্দ ছিল না। হয়তো তাঁর এই অতি সরলতার সুযোগ নিয়েই শিক্ষকরা তাঁর বিপক্ষে অবস্থান নেওয়ার সাহস পেয়েছিল। পরিশেষে স্যার, আপনি যেখানেই থাকুন ভালো থাকবেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT