পরিচ্ছন্ন নগরী এবং পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে গুলশান সোসাইটির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। মুলত শিশু কিশোরদের সচেতনতা বাড়াতে তাদেরকেও অংশ গ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল অভিযানে।
শুক্রবার সকালে গুলশান-২ নম্বর এলাকায় অবস্থিত লেক পার্ক এবং পার্শ¦বর্তী সড়কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিশু-কিশোররা। মুলত মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সর্ম্পকে সচেতনতা বাড়তেই এমন আয়োজন করা হয়েছিল। শিশু কিশোরদের মধ্যেই পরিচ্ছন্নতা সর্ম্পকে সচেতনতা বাড়াতে তাদের অংশ গ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল। যে কারণে সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ। কোমলমতি শিশু-কিশোরদের অংশ গ্রহণে পরিচ্ছন্নতা অভিযান রীতিমত উৎসবে পরিণত হয়। শিশু কিশোরদের পিতা-মাতা, শিক্ষক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করেন।
অভিযান শেষে সভাপতি সাংবাদিকদের বলেন, এ ধরণের কার্যক্রমে শিশু-কিশোরদের অংশ গ্রহণের ফলে তাদের মনে পরিবেশ সচেতনতা ও স্বনির্ভরতা বাড়বে। এমনকি যারা অভিযানে অংশ নেয়নি তাদের মনেও সমাজের জন্য ভালো কাজ করার মানসিকতা জন্ম নিবে। এতে করে তাদের মধ্যে রাষ্ট্র ও সমাজের প্রতি দ্বায়িত্ববোধসহ দেশপ্রেম আরো জাগ্রত হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া শিশুদের মধ্যে ময়লা-আবর্জনা ফেলার ক্ষেত্রেও সচেতনতা বাড়বে। মুলত সামাজিক সচেতনতা তৈরি করতেই এমন আয়োজন। যাতে করে অন্যরাও সচেতন হয়।