ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বিএনপি নেতাকে ফ্রান্সে সংবর্ধনা

author
বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫ মে, ২০২৬ দুপুর ৩:৩৭
ad003
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ি কবির আহমেদ ভূঁইয়াকে ফ্রান্স ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে ফ্রান্সে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

ফ্রান্স ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে সেখানকার স্থানীয় সময় বুধবার রাতে এ সংবর্ধনা দেওয় হয়। প্রবাসী কমিউনিটির ঐক্য, সংগঠনশক্তি ও সামাজিক অবদান দেশের সামগ্রিক উন্নয়নকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ। তারা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার জনসেবামূলক কর্মকান্ড, দূরদর্শী নেতৃত্ব ও প্রবাসীদের প্রতি তাঁর আন্তরিক অবস্থানের বিষয়টি তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার  রাকিবুর রহমান উজ্জ্বল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফ্রান্স বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক এম এ তাহের, সাবেক সহ-সভাপতি মাহবুব আলম রাঙ্গা, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জুনায়েদ আহমেদ, এসএম মিল্টন সরকার, কবির আহমেদ, আরমান সোহেল, জাহাঙ্গীর আলম মিলন,তানজিরুল আবাস, আশিকুর রহমান,নাজির উদ্দিন, মোহাম্মদ হাবিব, মো. কামরুল হাসান, মির্জা খালেদ, সাইদুর রহমান নিজাম প্রমুখ। 

উক্ত  অনুষ্ঠানে পরিচালনা করেন ফ্রান্স যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুর রেজা তুহিন ও ব্যবসায়ি কামরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT