ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদ দেখার পর যে ট্রেনের টিকিট বিক্রি করবে রেলওয়ে

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১৮ মে, ২০২৬ ভোর ৪:৪১
ad003
পবিত্র ঈদুল আজহা ২৮ মে ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের দিন দেশে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করে না। এ কারণে দুই দিনের টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি করবে রেলওয়ে।

ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি করা হবে। ২৮ মে যদি ঈদের দিন হয়, তাহলে ২৯ ও ৩০ মে’র টিকিট চাঁদ দেখা কমিটি ঈদের দিন ঘোষণার পরপরই অনলাইনে পাওয়া যাবে।

ঈদের আগে ১৩ মে বিক্রি করা হয়েছে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে পর্যায়ক্রমে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি করা হয়েছে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে যাত্রার টিকিট।

এ ছাড়া ঈদ ফেরত যাত্রার ক্ষেত্রে ২১, ২২, ২৩, ২৪ ও ২৫ মে বিক্রি করা হবে যথাক্রমে ৩১ মে, ১, ২, ৩ ও ৪ জুন যাত্রার টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT