নেত্রকোণার কেন্দুয়ায় ১ মাস ৭ দিন বয়সী সন্তানের জননী এক নারীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত আব্দুর রউফ (৫৮)কে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১৮ মে) সকালে কেন্দুয়া থানা ও মদন থানা পুলিশের যৌথ অভিযানে আটক করা হয় তাকে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ মে সন্ধ্যার পর উপজেলার কান্দিউড়া ইউনিয়নের সীমান্তবর্তী কৈজানি নদীর ফেরিঘাট (তাম্বুলিপাড়া) সংলগ্ন এলাকায় আনোয়ারা (৩০) নামের এক নারীকে ধর্ষণের চেষ্টা করা হয় ।
আরো জানা যায়, ভুক্তভোগী নারী (সদ্য তালাকপ্রাপ্ত) তার স্বামীর বাড়ি মদন উপজেলা থেকে নিজ বাবার বাড়ি সিরাজগঞ্জ জেলায় যাওয়ার পথে রাত নেমে আসে । এ সুযোগে নারী লোভী লম্পট আব্দুর রউফ ভুক্তভোগীকে তার বাড়িতে আশ্রয় দেয়ার কথা বলে পাটক্ষেতে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে কোল থেকে কেড়ে নিয়ে ১ মাস ৭ দিন বয়সী শিশু সন্তানকে ছুড়ে ফেলে দেয় এবং ঐ নারীকে ধর্ষণের চেষ্টা করলে সে পালিয়ে সক্ষম হয় । পরে স্থানীয় লোকজন ও কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদের নেতৃত্বে তাদের উদ্ধার করা হয় ।
এ ঘটনায় অভিযুক্ত করা হয় মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের চন্দ্রতলা গ্রামের আমুর উদ্দিনের ছেলে আব্দুর রউফ (৫৭) কে। যিনি কৈজানি নদী ফেরিঘাটের একজন মুদি ব্যবসায়ী ।
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে বলেন, অভিযুক্তকে আটক করে বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান ।