ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

author
কেন্দুয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮ মে, ২০২৬ সকাল ১১:২৭
ad003
নেত্রকোনার কেন্দুয়ায়  আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৮ মে সোমবার সকাল সাড়ে ১১ টায়  উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন - সহকারী কমিশনার ভুমি নাঈমুল হাসান চৌধুরী, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ, প্রানী সম্পদ কর্মকর্তা মতিউর রহমান, কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কাসেম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজনু খন্দকার, মুক্তি যুদ্ধা কমান্ডের আহবায়ক মোঃ নুরুল হক ও নওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার জাহান কাওসার ও কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই  সেলিম ও মিডিয়া ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বকর্মা প্রমুখ । 

বক্তব্যে বক্তারা বলেন- সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী  মাদককে জিরোট্রলাস এ ঘোষণা করেছে তাই এই সুবাদে আমরা কাজ করছি। এই বিষয় আইন শৃঙ্খলা অনেকটা উন্নতি হয়েছে। তাছাড়া প্রশাসনের সহযোগিতায় অনেকটা গরু চুরি  কমেছে। আমরা কেন্দুয়াকে মাদক মুক্ত জুয়া মুক্ত  করতে  চাই।

এসময় উপস্থিত ছিলেন-সমবায়  কর্মকর্তা কামরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা ইউনুস রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রুবেল মিয়া,  কেন্দুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, তথ্য ও বিঃ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ ফারুকী, কেন্দুয়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম,  ও নাট্যকার  সাংবাদিক  রাখাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক লিলি, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মহসিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, মহিলা দলের সভাপতি নাসিমা আক্তার মিনা, কেন্দুয়া মোটরযান কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি এহতেশামুল হক শাহীন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ নূরের আলম জেসি প্রমুখ। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT