ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে রাজমহল ও মামার বাড়ি রেস্টুরেন্টে ৮০ হাজার টাকা জরিমানা

author
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

প্রকাশিত : ১৮ মে, ২০২৬ সকাল ১১:৫৭
ad003
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (১৮ মে) মৌলভীবাজার জেলা শহরের চৌমুহনা এলাকায় র‍্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। এ সময় সহযোগিতা করে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। 

গণমাধ্যমে দেওয়া প্রেসবিজ্ঞপ্তিতে  বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৯, অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার,কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।

র‍্যাব জানায়, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ‘মামার বাড়ি রেস্টুরেন্টকে ৩০ হাজার ও ‘রাজমহল কনফেকশনাকে আরও  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মোঃ আল আমিন ও ক্যাব এর জেলা সভাপতি প্রফেসর সৈয়দ মুহাম্মদ মহসিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT