নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদকাসক্ত যুবকের বর্বরোচিত হামলায় তার আপন ভাবি, ভাতিজা ও ভাতিজীসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করা হয়েছে হয়েছেন। আহতদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৮ মে) ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত ওই দেবর আকস্মিক ধারালো অস্ত্র নিয়ে তার ভাবির ওপর চড়াও হয়। এসময় ভাবিকে বাঁচাতে এগিয়ে এলে তার অবুঝ সন্তান (ভাতিজা ও ভাতিজী) এবং পরিবারের আরও সদস্যদের ওপর নৃশংস হামলা চালায়। ধারালো অস্ত্রের উপুর্যপুরি আঘাতে ৫ জনই রক্তাত্ব ও গুরুতর জখম হন।
ঘটনার পরপরই স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে দ্রুত খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ আলামত সংগ্রহসহ ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। মাদকাসক্ত ওই হামলাকারী দেবরকে আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানাগেছে।
এ বিষয়ে ফতুল্লা থানার (ওসি) বলেন মাদকাসক্ত দেবরের হাতে ভাবিসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও অপর দুজনকে নারায়ণগঞ্জ ৩০০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে মাদকাসক্ত দেবরকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।