ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহযোগিতায় ঘিওরে ইয়াবা-হিরোইনসহ যুবক আটক

author
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১৯ মে, ২০২৬ সকাল ৭:১৮
ad003
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈন্যা পুখুরিয়া এলাকার স্বপ্নের মোড়ে মাদক বিক্রির সময় মো. আল আমিন (২৪) নামে এক যুবককে হাতেনাতে ধরে স্থানীয় এলাকাবাসী ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে ১৮ পুরিয়া হিরোইন ও ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক নিয়ে নানা অভিযোগ ছিল। এরই ধারাবাহিকতায় স্থানীয়দের সতর্ক অবস্থান ও মাদকবিরোধী সচেতনতার অংশ হিসেবে মাদক বিক্রির সময় আল আমিনকে হাতেনাতে ধরেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি পীযূষ ফাইটার। এ সময় তার সঙ্গে ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আহসান আলমাস, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মির্জা আব্বাস, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রানা, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রনি মিয়া, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শিহাব মোল্লা, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত মিয়াসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় মানিকগঞ্জ জেলা ছাত্রদলও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক কার্যক্রম ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি মানিকগঞ্জ-১ আসনের এমপি এস এ জিন্নাহ্ কবির বিভিন্ন ইউনিয়ন ও থানা পর্যায়ে সভা-সেমিনারে মাদকবিরোধী বক্তব্য দিয়ে আসছেন। ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আসছেন।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি পীযূষ ফাইটার বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে এলাকায় চুরি ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধি পায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যুবসমাজ। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। আমরা চাই তরুণ সমাজ মাদকের পথ থেকে সরে এসে শিক্ষা, নৈতিকতা ও উন্নয়নের পথে এগিয়ে যাক। মাদকমুক্ত সমাজ গঠনে মানিকগঞ্জ জেলা ছাত্রদল সবসময় সচেতন ভূমিকা পালন করে যাবে।

এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ মীর মাহবুব আলম বলেন,মাদক বিক্রির সময় একজনকে আটকের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে তার কাছ থেকে ১৮ পুরিয়া হিরোইন ও ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের মতে, মাদক নির্মূলে প্রশাসনিক অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি। সচেতন নাগরিক, রাজনৈতিক সংগঠন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT