ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলে অগ্রিম আয়করের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

author
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশিত : ১৯ মে, ২০২৬ সকাল ৭:৩০
ad003
মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর নির্ধারণের প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে রেডলাইন সেইফ রাইডার্স ক্লাব।

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে পূর্বধলা উপজেলা পরিষদ-এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীব। কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাকিব আবদুল্লাহ।

বক্তারা অভিযোগ করেন, মোটরসাইকেল ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের কর ও আর্থিক চাপের মুখে রয়েছেন। তাদের দাবি, মোটরসাইকেল কেনার সময় উচ্চ হারে কর পরিশোধের পাশাপাশি নিয়মিত রোড ট্যাক্সও দিতে হয়। এর পর আবার অগ্রিম আয়কর আরোপের সিদ্ধান্ত সাধারণ চালকদের ওপর অতিরিক্ত বোঝা সৃষ্টি করবে।

তারা বলেন, নতুন কর নির্ধারণের সিদ্ধান্ত অন্যায্য ও অযৌক্তিক। দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বাড়তি কর প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার, রেডলাইনের সিনিয়র সদস্য আবদুল মান্নান ও খাইরুল ইসলাম, বৈশাখী ছাত্রসংঘের সাধারণ সম্পাদক তুষার দত্ত, এসি ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক এবং পূর্বধলা যুব উন্নয়ন সংঘের সভাপতি রুবায়েতুজ্জামান রাপ্পুসহ আরও অনেকে।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মোটরসাইকেল চালক ও সংগঠনের সদস্যরা অংশ নেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT