মাদারীপুরের কালকিনিতে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জিহাদ মোল্লা (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর জিহাদ মোল্লা উপজেলার বাঁশগাড়ী এলাকার খাসেরহাট বাজার সংলগ্ন কানুরগাঁও গ্রামের মো. জুলহাস মোল্লার ছেলে। আজ মঙ্গলবার সকালে নিহতের পরিবার সূত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির পাশের পুকুরে কিশোর জিহাদ মোল্লা একা গোসল করতে যায়। এসময় সে গভীর পানিতে ডুবে গিয়ে মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন অনেক খোজাখুজি শেষে পুকুরের পানি থেকে জিহাদের লাশ উদ্ধার করে।
প্রতিবেশী কাওসার হোসেন জানান, জিহাদ পুকুরে গোসল করতে গিয়ে গভীর পানিতে ডুবে মারা গেছে। কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, বিষয়টির আমরা জেনেছি। পানিতে ডুবেই সে মারা গেছে দুঃখজনক ঘটনা।