ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার দৌলতপুরে কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ১৯ মে, ২০২৬ সকাল ১০:১৬
ad003
খুলনার দৌলতপুরে কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জুট শ্রমিকরা। 

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে দৌলতপুর রেলিগেট মোড় থেকে মিছিল নিয়ে তারা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন ভবনের সামনে অবস্থান নেন।

এসময় শ্রমিকরা ভবনের জানালা ভাঙচুরসহ ইট-পাটকেল নিক্ষেপ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শ্রমিকরা অভিযোগ করেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানিতে ‘ষড়যন্ত্রমূলক’ নিষেধাজ্ঞা জারির পর গত ৯ মাস ধরে তারা কর্মহীন হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

অন্যদিকে বাংলাদেশ জুট এসোসিয়েশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত আরোপের কারণে রপ্তানি ব্যাহত হওয়ায় পাট শিল্প ক্ষতির মুখে পড়েছে। দ্রুত রপ্তানি চালু না হলে হাজার হাজার শ্রমিক চাকরি হারানোর ঝুঁকিতে পড়বে বলেও তিনি দাবি করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT